ঢাকা, শুক্রবার, ৫ জুন, ২০২৬

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড বাদশাহ শাহরুখ খান!

ads

আচমকাই অসুস্থ বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান। আইপিএল ম্যাচের মাঝখানেই অসুস্থ হয়ে পড়েন ‘কিং খান’। এই মুহূর্তে আহমেদাবাদ রয়েছেন শাহরুখ। সেখানে কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জানা গেছে, অতিরিক্ত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েন এ অভিনেতা।বুধবার (২২ মে) সকাল ১১ টার দিকে তিনি অসুস্থ বোধ করেন। এরপর দুপুর ১টার সময় শাহরুখকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা পর বলিউড বাদশাহ এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম সূত্রের খবর পাওয়া গেছে। যদিও বলিউড বাদশাহর টিমের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি। 

ads
ads
ads

Our Facebook Page